পাঁশকুড়ায় হাসপাতাল চত্বরে ড্রাগ ব্যবসার অভিযোগ! হুশ নেই প্রশাসনের
নিউজ বাংলা লাইভ : প্রকাশ্যে দিবালোকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঢিল ছোঁড়া দূরত্বে দীর্ঘদিন ধরে দিনেদুপুরে রমরমিয়ে চলছে ড্রাগের ব্যবসা এমনটাই অভিযোগ এলাকাবাসীর। প্রতিবাদ করতে যাওয়ায় প্রতিবেশীদের মারধর করল অভিযুক্তরা।

এমনকি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগকারীর। শুধু তাই নয় হিরোইনের নেশা করে যখন তখন প্রতিবেশিদের ওপর চড়াও হয় অভিযুক্তরা, কখনও বাড়ি লক্ষ করে ঢিল ছোড়া হয় বা কখনও প্রান নাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ দীর্ঘ বছর ধরে হিরোইনের নেশায় মশগুল বেশকিছু যুবক, আর তাঁদের এই ড্রাগস জোগান দিচ্ছে স্থানীয় প্রতিবেশি সেক সানোয়ার এবং তাঁর স্ত্রী সানোয়ারী। জনবসতি এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে হিরোইনের কাগজ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রামের পূর্ব পীতপুর এলাকায় ড্রাগের ব্যবসা সহ দিনেদুপুরে ড্রাগের নেশা চলত আড়ালে আপডালে। কখনও আবার অন্ধকার নামলে রাস্তার ওপর চলত ড্রাগস পাচার। ড্রাগের নেশার পাশাপাশি পথচলতি মহিলাদের উত্তপ্ত করত বেশকিছু যুবক। পাঁশকুড়া থানায় এর আগে অভিযোগ দায়ের করা হলে নামমাত্র গ্রেপ্তার হয়, কয়েকদিন পর ছাড়া পেয়ে অভিযুক্তরা ফের ওই এলাকায় ড্রগের ব্যবসা শুরু করে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি দ্রুততার সহিত ড্রাগের ব্যবসা বন্ধ করতে হবে। তবে এ বিষয়ে অভিযুক্তর বাড়িতে যাওয়ার আগেই খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

