ঝাড়গ্রামশীর্ষ খবর

পাঁচ বছর পর ফিরলো নিখোঁজ যুবক

সৌমেন আদক, ঝাড়গ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের সদস্যদের চেষ্টায় পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন যুবক। ফেসবুক গ্রুপের এহেন মানবিক উদ্যোগে খুশি যুবকের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ।ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আড়াডাঙ্গরী গ্রামের।

জানা গেছে আড়াডাঙ্গরী গ্রামের যুবক দূর্গাপ্রসাদ বাসুরী গত পাঁচ বছর আগে হঠাৎ স্থানীয় একটি মেলা থেকে নিখোঁজ হয়ে যান।পরে অসহায় পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পর দূর্গাপ্রসাদ বাবুর কোন খোঁজ না পেয়ে একপ্রকার হাল ছেড়ে দেন। কিন্তু গত ২০ দিন আগে হরিয়ানা রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ থেকে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানায় খবর আসে এলাকার এক যুবক রয়েছে হরিয়ানার একটি আশ্রমে আছেন ।খবর পেয়ে আড়াডাঙ্গরী গ্রামের কয়েকজন যুবক যোগাযোগ করেন সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের সদস্যদের সঙ্গে। সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপের সদস্যদের সুবর্ণরৈখিক ভাষাভাষী কর্মসুত্রে দিল্লির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেন।পরে আমারকার ভাষা আমারকার গর্ব ফেসবুক গ্রুপের দিল্লির টিমের সদস্যরা আড়াডাঙ্গরী গ্রামের যুবক দূর্গাপ্রসাদ বাসুরীকে উদ্ধার করে আনেন। পরবর্তী কালে রবিবার যুবককে পৌঁছে দেওয়া হয় তাঁর বাড়িতে। ফেসবুক গ্রুপের সদস্যদের এহেন মানবিক উদ্যোগে খুশি যুবকের বৃদ্ধ বাবা থেকে শুরু করে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *