Breakingব্রেকিং নিউজশিক্ষা

পরীক্ষার ৫৭দিনের মাথায় উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশ

নিউজ বাংলা টুডে ডেস্ক : এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে।দুপুর ১২টার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফল জানানো হবে। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com এবং www. indiaresults.com এ গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।এছাড়া, এস এম এস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। ৩১শে মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা।উল্লেখ্য, পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হচ্ছে,যা সর্বকালীন রেকর্ড।এ বছর পরীক্ষায় বসেছিলেন সাড়ে ৮ লক্ষের ৬০ বেশি পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *