নিজস্ব প্রতিনিধি,মালদহ:-পথ দূর্ঘটনায় মৃত এক যুবক।অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি।স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম মিজানুর রহমান(৩৩)।বাড়ি মালতীপুর বিধানসভার খেড়িয়া গ্রামে বাসিন্দা।পেশায় একজন গাড়ি চালক ছিলেন।আরো জানা গেছে,শনিবার,কাজ সেরে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন ওই যুবক।মাগুরা এলাকায় পেছন দিক থেকে আসা একটি পাথর বোঝায় ডাম্পার সজরে ধাক্কা মারে মিজানুরের বাইকে।ফলে বাইক থেকে ছিটকে পড়ে এবং ডাম্পারের চাকায় পৃষ্ট হয় যুবক।স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসার পথে মৃত্যু হয়।ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং ঘাতক ডাম্পারটি আটক করে পুখুরিয়া থানার পুলিশ।বর্তমানে চালক পলাতক এমনটাই জানা গেছে।খবর পেয়ে মৃত পরিবারের বাড়ি ছুটে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি।বর্তমানে তিনি পরিবারটিকে আর্থিক সাহায্য করেন পাশাপাশি সব রকম সাহায্যের আশাস দেন তিনি।