পথ দুর্ঘটনায় মৃত্যু দুই শোকাহত পরিবারের পাশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি
নিউজ বাংলা লাইভ : মালদা;পথ দুর্ঘটনায় মৃত্যু দুই শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি।জেলা সভাপতিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্বজন হারা পরিবার।জানা গেছে,বিগত কয়েকদিন আগে মালদার মালতিপুর বিধানসভার ভাকড়ি অঞ্চলের রামপুর গ্রামের বাসিন্দা দুই যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।মৃত দুই যুবকের নাম শেখ তরিকুল এবং সুজন।স্বজনহারা পরিবারগুলোর বাড়ি ছুটে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, এছাড়াও এলাকার জেলা পরিষদ সদস্যা রাহেনা খাতুন।

শোকাহত দুই পরিবারের লোকজনের সাথে কথা বলেন।এবং তিনি ব্যক্তিগতভাবে দুই পরিবারকে আর্থিক সাহায্য করেন।পাশাপাশি সরকারি এবং বেসরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। দুই পরিবারের সর্বদাই পাশে থাকার আশ্বাস জেলা সভাপতি রহিম বক্সি।মালদা থেকে পার্থ ঝাড়ের রিপোর্ট।

