জেলাপশ্চিম মেদিনীপুরব্রেকিং নিউজ

পথচলতি ও এলাকার সাধারন মানুষকে সচেতন করতে মাক্স স্যানিটাইজার বিতরণ কর্মসূচি

কেশিয়াড়ী,শান্তনু রায়-: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে এই মহামারীর সময় মানুষকে সচেতন করতে এলাকার পথচলতি ও এলাকার সাধারন মানুষকে সচেতন করতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরন কর্মসূচির আয়োজন করলো কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি ৫ নং অঞ্চল তৃনমূল কংগ্রেস। শনিবার অঞ্চলের বেনাডিহা এলাকায় এই কর্মসূচি সংগঠিত হয়। করোনার পরিস্থিতি দিনের পর দিন বেড়েই চলেছে। সরকারী গাইডলাইনসকে অগ্রাহ্য করেই অনেক মানুষজন এখনও মাক্স না পরেই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সেই সমস্ত মানুষজনকে সচেতন করতে অঞ্চল তৃনমূলের এই উদ্যোগ। আগামী দিনে এলাকার মানুষকে সচেতন করতে অঞ্চলের সমস্ত বুথ এলাকায় এই ধরনের কর্মসূচি হবে বলে জানান নেতৃত্বরা। গ্রামীন হাট বাজার এলাকায় সচেতনতার বার্তা সহ প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে যাতে সবাই সুরক্ষিত ভালো এবং সুস্থ থাকে তাই এই উদ্যোগ বলে জানান উদ্দোক্তারা। উপস্থিত ছিলেন বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত প্রধান রুমি বেরা(গিরি),অঞ্চলের তৃনমূল নেতৃত্ব সমীর দাস,ছাত্র নেতা তিমির পাত্র সহ অঞ্চলের নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *