পটাশপুর ১ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে সচেতনতা মিছিল

নাড়া পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে সরকারের তরফে, নাড়া পোড়ালে মাটির উর্বরতা নষ্ট হয়, পরিবেশের ক্ষতি হয়, পরিবেশ দূষণ বাড়ে এতে চাষবাসের ক্ষয়ক্ষতি হয়, কৃষি উৎপাদনে বিঘ্নিত ঘটে।

রাজ্যের অন্যান্য জায়গার মতো পটাশপুর 1 নম্বর ব্লকের কৃষি দফতরের উদ্যোগে সেই নিয়ে একটি সতর্কতাঃ প্রচার করলো কৃষি দপ্তর। এদিন এলাকার কৃষক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি শোভাযাত্রা করেন ব্লক অফিস থেকে। উপস্থিত ছিলেন পটাশপুর এক ব্লকের এ ডি ও স্নিগ্ধা মন্ডল, বিধায়ক উত্তম বারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা, কৃষি কর্মদক্ষ মুক্তি রঞ্জন বেরা, পূর্ত ও পরিবহন কর্মদক্ষ শেখ আব্দুল আহাদ আলী, চিস্তিপুর 8-2 পঞ্চায়েতের প্রধান আনন্দ কুমার সাউ, অমর্ষি ৭-১ গ্রাম পঞ্চায়েতে প্রধান সরুপ আদক।

