পটাশপুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়লো।
পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সিরামপুরে খাল পাড়ে একটি মৃতদেহ গাছে ঝুলে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
প্রতিদিনের মতো সিরামপুর গ্রামের কয়েকজন ব্যক্তি ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় তারা ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেওেয়া হয় পটাশপুর থানার।এ খবর চাউর হতে ভিড় জমান এলাকায় মানুষজন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহটি পাশের গ্রামের সাহাপুরের এক বাসিন্দার। ওই ব্যাক্তি মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গিয়েছে।এলাকাবাসী জানান, তিন দিন ধরে নিখোঁজ ছিল ব্যাক্তি,এরপর আজ সকালে তার মৃতদেহ গাছে ঝুলতে স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সুধির মিদ্দা,তার বয়স আনুমানিক ৫০বছর। ইতিমধ্যেই পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠানোর তোড়জোড় শুরু করেছে।


