রাজনীতিরাজ্যশীর্ষ খবর

পঞ্চায়েত ভোটের কাজে ব্যবহৃত ব্যালট পত্রে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা

নিউজ বাংলা লাইভ: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যালট পত্রে কারচুপির অভিযোগ করেছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ডবল ব্যালট ছাপা হচ্ছে। পুরুলিয়ায় ব্যলট ইউনিটের চাবি না দেওয়ায় কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।জেলা পরিষদ পিছু ১৫ হাজার, পঞ্চায়েত সমিতিতে ২ হাজার ও গ্রাম পঞ্চায়েতে দু’শো ‘ভুয়ো ব্যালট’ ছাপানো হয়েছে। আর বিডিও অফিস থেকে চাবি নিয়ে বাঁকুড়ার এক পদস্থ পুলিশ আধিকারিক এই কাজ করেছেন বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সহ সভাপতি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-ও।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার ও যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গতকাল কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *