পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদে বোমা ফেটে পাঁচ শিশুর আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারকে চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন
নিউজ বাংলা লাইভ: পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদে বোমা ফেটে পাঁচ শিশুর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন’- NCPCR, রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্হা নেওয়া হয়েছে, আজকের মধ্যেই মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তা জানাতে হবে। চিঠির জবাবও দিতে হবে আজকের মধ্যেই। NCPCR-এর তথ্য সন্ধানী দল, রাজ্য নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ঘটনাস্হলে যেতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, গত সোমবার ফারাক্কায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৫ শিশু আহত হয়।

