পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জঙ্গলমহলের দুই জেলায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা, প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। মেদিনীপুর থেকে পুরুলিয়ার হুটমুড়া ময়দানে প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ৪৯ টি প্রকল্পের উদ্বোধন ও ৪৬টি-র শিলান্যাস করেন। সব মিলিয়ে জেলার জন্য উদ্বোধন করা হয় ১৭২ কোটি ৭৫ লক্ষ টাকার প্রকল্প এবং শিলান্যাস হয় ২৪৫ কোটি ২৫ লক্ষ টাকার প্রকল্প।

এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের হাতে তুলে দেন মমতা। বার্তা দেন জেলার পর্যটন, শিল্পায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে বিপুল কর্মসংস্থানের।

