পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার অভিযোগ নথিবদ্ধ করার জন্য রাজভবনে কন্ট্রলরুম খুলে তিনি এক্তিয়ার বহির্ভূত কোন কাজ করেননি জানিয়েছেন রাজ্যপাল
নিউজ বাংলা লাইভ: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার অভিযোগ নথিবদ্ধ করতে রাজভবনে কন্ট্রোল রুম খুলে, তিনি এভিয়ার বহির্ভূত কোনো কাজ করেননি বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। গতকাল ওই পিস রুম বা শান্তি কক্ষ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল হিসেবে তাঁর প্রথম দায়িত্ব সংবিধান ও মানুষের গণতান্ত্রিক অধিকাররক্ষা সুনিশ্চিত করা।তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যপালের এই পিস রুমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সি পি আই এম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও রাজ্যপালের পদক্ষেপের সমালোচনা করেছেন।

