নেশা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা, এমনই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিমতৌড়ী গ্রাম উন্নয়ন কমিটির
শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক: নেশা মুক্ত গ্রাম, জুয়া মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা। এমনই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্য নিমতৌড়ি গ্রাম ও বাজার উন্নয়ন কমিটির। ২৬শে জানুয়ারি ৭৫তম প্রজাতন্ত্র দিবসের দিন নিমতৌড়ি গ্রাম ও বাজার উন্নয়ন কমিটি পক্ষ নিমতৌড়ী বাজার এলাকায় একাধিক দাবি নিয়ে মিছিল করে। তাদের দাবি নেশা মুক্ত গ্রাম চাই, জুয়া মুক্ত বাজার চাই। মাদক ব্যবসা বন্ধ করতে হবে। গ্রাম সহ বাজারে স্বাস্থ্য সচেতনতাবিধি মেনে চলতে হবে। বাজারে সমস্ত নিয়ম মানতে হবে। এই মিছিলে অংশ নেন গ্রাম ও বাজার কমিটির সদস্য, স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষজন।

নিমতৌড়ী গ্রাম ও বাজার উন্নয়ণ কমিটির সদস্য উত্তম কুমার সামন্ত জানান, আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। এই দিনকে সামনে রেখে নিমতৌড়ি গ্রাম ও বাজার নেশা মুক্ত বা মাদকমুক্ত গ্রাম হিসেবে সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা শপথ নিয়েছি। সেই শপথ কে কার্যকরী করার জন্য , এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ, আমাদের গ্রাম ও বাজার কমিটির সদস্য দোকানদার সবাই মিলে একটা রেলি করেছি। সবাইকে সচেতন করার জন্য অনুরোধ করেছি। আজ থেকে আপনারা সচেতন হোন। নেশা মুক্ত সমাজ গড়ে তোলার জন্য। ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু এই উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ। নিমতৌড়ী গ্রামকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উদ্যোগ নিয়েছি। গ্রাম কমিটির সম্পাদক মানবেন্দ্র জানা বলেন, আজকের রেলিতে সমাজের বিভিন্ন স্তরের লোক আমাদের সহযোগিতা করেছে।

নিমতৌড়ী থেকে মাদক জাতীয়দব্য বিক্রির নিষেধাজ্ঞা করেছি। এটা সফল হবে আমরা আশা রাখছি। কেউ যদি গ্রামের এই নিয়ম অমান্য করে। তার জন্য ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ ধরে দেয় তাকে আমরা গ্রাম থেকে পুরস্কৃত করব।

