দক্ষিণ দিনাজপুরবিনোদন

নির্বাচনের প্রতিশ্রুতি মত বালুরঘাটে বসল কমপ্লেন বক্স।

বিদ্যুৎ কুমার মাহাত,বালুরঘাট: কথা রাখলেন বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী । উনি সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন যে তিনি ওয়ার্ড থেকে জয়ী হলে ওয়ার্ডের মানুষরা তাদের অভাব অভিযোগ জানাতে নিঃসংকোচে কাউন্সিলর এর কাছে যেতে পারেন । একান্তই কোন কারনে ওয়ার্ডের মানুষরা যদি তাদের অভিযোগের বিষয়টা সাধারণভাবে কাউন্সিলর এর কাছে না জানাতে পারেন অভিযোগ জানানোর জন্য কাউন্সিলর একটি ওয়ার্ডে কমপ্লেন বক্স রেখে দেবেন যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ বা অভাবের কথা জানাতে পারেন নাম না জানিয়েই। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতে কাউন্সিলর তার প্রতিশ্রুতি পালনে পর্ব শুরু করেছেন এবার। সেই লক্ষ্যেই আজ বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর উদ্যোগে আজ বালুরঘাট সন্দেহ এলাকায় বসানো হলো অভিযোগের বাক্স। যেখানে ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের নাম পরিচয় না জানিয়েই তাদের অভিযোগটি কাউন্সিলর এর কাছে পৌঁছে দিতে পারেন। বালুরঘাট পৌর এলাকায় এই ধরনের উদ্যোগ প্রথম। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *