নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উ*ল্টে গেল যাত্রীবাহী ট্রেকার! আহত বেশ কয়েকজন
নিউজ বাংলা লাইভ : পটাশপুর;নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী ট্রেকার। আহত বেশ কয়েকজন যাত্রী।ঘটনা পটাশপুর দু’নম্বর ব্লকের খাড়ে এলাকায়।বৃহস্পতিবার বিকালে মঙ্গলামাড়ো থেকে একটি যাত্রীবাহী ট্রেকার আসার সময় বেহাল রাস্তার কারনে ট্রেকারের চাকা কেটে নয়ানজুলিতে উল্টে যায় ট্রেকারটি।

ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ। অবরুদ্ধ হয়ে পড়েছে এগরা বাজকুল রাজ্য সড়ক।

