নিমতৌড়ীতে কয়েকটি দোকানে ভয়াবহ আগুন! চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকের নিমতৌড়ীতে কয়েকটি দোকানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আজ সন্ধ্যা সাতটা নাগাদ তমলুকের নিমতৌড়ির চকশ্রীকৃষ্ণপুর এলাকায় তিনটি দোকানে আগুন লাগে।

লাইট হাউসের দোকান, ইলেকট্রনিক দোকানে সহ একটি জামা কাপড় দোকানের আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে কি কারনে আগুন লেগেছে তা এখন জানা যায়নি।


