নিকাশি তে জল নিকাশি করা নিয়ে তমলুক–শ্রীরামপুর বাস রাস্তা অবরোধ

তমলুক , সুজিত মণ্ডল :: তমলুক ব্লক এ নিকাশি বাজার এর কাছে জল বের করা নিয়ে দুই এলাকার মধ্যে গণ্ডগোলের জেরে শ্রীরামপুর তমলুক বাস রাস্তা অবরোধ করল জনগণ । মূলত প্রতাপ খালির নাসা খালের সুইচ গেট খোলা বন্ধ করা নিয়ে তমলুক ও নন্দকুমার ব্লকের জনসাধারণের মধ্যে গন্ডগোল শুরু হয়। স্থানীয় মানুষজন এর অভিযোগ সুইচ গেট না খোলার জন্য উচু এলাকায় দীর্ঘদিন জলমগ্ন হয়ে রয়েছে।এই জল বের করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসন এলে এই গন্ডগোল চরমে ওঠে। স্থানীয় লোকজন তমলুক শ্রীরামপুর বাস রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসাসূত্র বের হলে রাস্তা অবরোধ উঠে।

