বীরভূমব্রেকিং নিউজ

নানুর থানার সিডাই গ্রামে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিনিধি,নানুর: নানুর থানার সিডাই গ্রামে চারড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। যারে ভর্তি এই বোমা-গুলি গ্রাম সংলগ্ন বাঁশ ঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই বোমা উদ্ধার করে। আগামী বছর রয়েছে পঞ্চায়েত নির্বাচন তার আগে এই বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক ভাবে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই বোমাগুলি মজুদ করছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *