নাতির হাতে খুন দাদু,চাঞ্চল্য এলাকায়
নিউজ বাংলা লাইভ : নাতির হাতে খুন হলো দাদু,পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঠাকুমা।এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শূলনী গ্রামে।গভীররাতে ভারী বস্তুদিয়ে আঘাত করে নাতি অসীম সেনাপতি।জানা গেছে গভীররাতে নেশাগ্রস্ত অবস্থায় দাদু পতিত পাবন সেনাপতি (৮৫)ও ঠাকুমা চম্পারানী সেনাপতি (৭৫) কে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে।প্রতিবেশীরা সকালে বিষয়টি নজরে আসে।তবে বৃদ্ধা ঠাকুমাকে আশঙ্কাজনক অবস্থায় কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।কোলাঘাট বীটহাউস থানার পুলিশ বৃদ্ধের দেহ উদ্ধার করে।এই ঘটনায় অভিযুক্ত নাতি অসীম সেনাপতি

তার স্ত্রী সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোলাঘাট বীট হাউস থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

