নবরাত্রি উপলক্ষে পদ্মাদেবীর পূজাঅর্চনায় মাতলেন কোলাঘাটের জৈন সম্প্রদায়ের মানুষেরা

নিজস্ব প্রতিনিধি :: চলছে সারা ভারত জুড়ে নবরাত্রি উৎসব।বিভিন্ন স্থানের মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জৈন মন্দিরে এলাকার জৈনসম্প্রদায়ের মানুষজনেরা গত ৯ দিন ধরে দেবী পদ্মাবতীর আরাধনায় মেতেছেন।পূজো,আরতির মধ্যদিয়ে পদ্মাবতীর আরাধনায় মেতেছেন।আগামীকাল পর্যন্ত চলবে নবরাত্রির অনুষ্ঠান। দশমীর দিন মহিলারা মাতবেন সিঁদুর খেলায়।কোলাঘাটে ভিনরাজ্য থেকে ব্যবসার জন্য জৈনসম্প্রদায়ের মানুষেরা এখন কোলাঘাটের স্থায়ী বাসিন্দা হয়েগেছেন।বর্তমানে ৩৫ টি পরিবার রয়েছেন।কোলাঘাটের সুদৃশ্য জৈনমন্দিরে বহুবছর ধরে চলে আসছে নবরাত্রি উপলক্ষে পদ্মাদেবীর পূজাঅর্চনা।বৃহস্পতিবার সকাল থেকেই বহু মহিলা তারা পদ্মাদেবীর আরাধনায় মাতেন।

