নন্দকুমার থেকে দীঘা যাওয়ার রেললাইনে বড়সড় ধস!
নিউজ বাংলা লাইভ : নন্দকুমার থানার গিরিরচক গ্রামে রেল লাইনের ভেতরে বসে যাওয়া মাটির ওপর গর্তের ছবি। ঘটনাস্থলে রেল আধিকারিকরা।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নন্দকুমার ও চন্ডিপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশন এর মাঝখানে গিরিরচক গ্রামের বাসিন্দারাই দেখতে পান রেল লাইনের ভেতরে রেল স্লিপার এর মধ্যে বিশাল গর্ত।

গ্রামবাসীরা ধস দেখতে পেয়ে নন্দকুমার এর রেল অধিকারিককে জানায়। রেল অধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পাবলিক এর অনুমান বৃষ্টিতে ওইখানের মাটি ধসে যেতে পারে।

