Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে ভূষিত হলো বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন ছাত্র

নিউজ বাংলা লাইভ : দেশের বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সবথেকে বড়ো পুরস্কার হলো ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’৷ এবছরের জয়ীদের তালিকায় ৪ বাঙালি বিজ্ঞানী। এই বিজেতাদের একজন হলেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন ছাত্র অনিন্দ্য দাস। এবার তিনি পদার্থ বিজ্ঞান বিভাগে মৌলিক গবেষণার জন্য এই পুরস্কার পেলেন। তিনি ১৯৯৭ সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুলের নিকটবর্তী গড়িয়া গ্ৰামে। এই খুশির খবর তিনি সরাসরি জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর’কে। তাঁর এই সম্মানে খুশি বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন ছাত্র-শিক্ষক থেকে প্রাক্তনী সংসদ এবং জানানো হয় শুভেচ্ছা। ছাত্রাবস্থায় অনিন্দ্য বাবুর হোস্টেল জীবনের পড়াশোনার প্রসঙ্গ টেনে বর্তমান ছাত্রাবাসের ছাত্রদের অনুপ্রাণিত করেন হোস্টেল সুপার শিক্ষক অজয় গিরি।

পাশাপাশি ছাত্রদের উদ্দেশ্যে অনিন্দ্য বাবুর পাঠানো অডিও ক্লিপ শোনানো হয় উপস্থিত ছাত্রদের। এদিন উপস্থিত ছিলেন শুভাশীষ পাতর, সত্যজিৎ মান্ডি, সুমন দাস, দেবব্রত মাইতি, সত্যেন বারিক, সৌমিত্র মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *