দুর্ঘটনার কবলে পুলকার, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেল পড়ুয়ারা।
পূর্ব মেদিনীপুর: মহিষাদল থানার পাশের একটি বেসরকারি স্কুল।যেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। বুধবার একেবারে থানার কাছেই দুর্ঘটনার কবলে ছাত্র ছাত্রী বোঝাই স্কুল গাড়ি। জানা গিয়েছে,রবীন্দ্র শিশু বিদ্যালয় থেকে খুদে পড়ুয়াদের নিয়ে আসছিল গাড়িটি।রাজ্য সড়ক থেকে স্কুলের ঢাল রাস্তায় আসার সময় হটাৎই ওই ছাত্র ছাত্রী বোঝাই গাড়ির স্টিয়ারিং কেটে যায়। বিপদ বুঝেই কোনরকমে গাড়িটিকে আটকায় পথ চলতি মানুষজন।ঘটনার জেরে আতংকিত হয়ে পড়ে গাড়ির ভেতরে থাকা শিশু পড়ুয়ারা। আতংকে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় সকলে।স্থানীয়দের অভিযোগ,সিটের তুলনায় অনেক বেশি পড়ুয়াকে গাড়িতে তোলা হয়েছিল এবং গাড়িটি অনেক পুরনো হওয়ার কারনে বড়সড় বিপদের মুখে পড়তে হয়েছে বলে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন ও অভিভাবকেরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলের খুদে পড়ুয়ারা!

