মানিকচকমালদাশীর্ষ খবরস্বাস্থ্য

দিনের আলোয় শিয়াল হামলায় ঘটনায় যখন বেশ কয়েকজন

পার্থ ঝা, মানিকচক: রাতের অন্ধকারে নয়,দিনের আলোয় শিয়ালের হামলায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন মালদার মানিকচকের বাঙ্গাল গ্রামের স্থানীয় বাসিন্দারা।একদিনেই শিয়ালের কামড়ে জখম বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে,নিজের জমিতে কাজ করতে যাচ্ছিলেন চাষি শুকুরুদ্দিন হঠাৎ দিনে দুপুরে একটি শিয়াল তাঁর উপরে হামলা করে।তাঁর হাতে কামর বসায়।শুকুরুদ্দিনের চিৎকারে কয়েকজন ছুটে এলে সেখান থেকে পালাই শিয়ালটি বলে জানা গেছে।

অন্যদিকে জমিতে কাজ করার সময় শেখ সাজিরুদ্দিনের ওপর হামলা করে একটি শিয়াল।এই ঘটনার পর থেকেই আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা।জমিতে কাজ করতে যেতে পারছেন না তারা।ফাঁকা রাস্তায় একা যাতায়াত করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন।স্থানীয় বাহিন্দাদের দাবি শিয়ালটি পাগল হয়ে মানুষের ওপর হামলা করছে অথবা খাদ্যাভাবের কারণে শিয়ালটি মানুষকে কামর দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *