দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি

রাহুল রায়,কাটোয়া: আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের পলসোনা অঞ্চলে। এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দুত হিসাবে উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

পলসোনা অঞ্চলের কুয়ারাগ্ৰামে ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়।পলসোনা অঞ্চলের মানুষদের অভাব-অভিযোগের কথা শুনেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

আউরিয়া হাইস্কুল পরিদর্শন করলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এরপর পলসোনা গ্ৰাম পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

বিধায়কের সঙ্গে ছিলেন কাটোয়া ২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরবল মন্ডল।পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ,বিধায়ককে সামনে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা বলেন এলাকার মানুষেরা।

বিধায়ক জানান এবছর ধান তুলার জন্য খরীনদীতে অস্থায়ী সেতু ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিলেন চাষীদেরকে।পলসোনা গ্ৰামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে পথসভা অনুষ্ঠিত হলো।

