বাঁকুড়া

দাউদাউ করে জ্বলে উঠল গোটা গ্রাম।

আগুনের দাউদাউ করে জ্বলে উঠল গোটা গ্রাম। আগুনের ভয়াবহতার সাক্ষী থাকলেও বাঁকুড়ার খাতরা ব্লকের মৃগী পাহাড়ি গ্রাম। প্রথমে জঙ্গলে ধরে যায় আগুন এরপর ধীরে ধীরে সেই আগুন এগিয়ে আসতে শুরু করে গ্রামে।

দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন প্রান্তে। খবর পেয়ে ঘটনা ছাড়ে ছুটে যায় দমকলের আটটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে আসেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

দমকল এবং পুলিশের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায়। কিন্তু আগুন তো মানে না মানুষের বাধা। আগুনের লেলিহান শিখায় গুরুতর আহত হন খাতরার এসডিপিওসহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে রাত গড়িয়ে গেলেও শেষ পর্যন্ত গ্রামের কিছুটা অংশ রক্ষা পায়। প্রসঙ্গত জঙ্গলে দাবানলের ঘটনা বাঁকুড়ায় নতুন নয়। তীব্র তাপ্প্রবাহের মাঝে বারবার আগুনে ভস্মীভূত হয়েছে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল। তবে সাম্প্রতিক অতীতে এমন অগ্নিকাণ্ডের ঘটনার নজীর নেই বাঁকুড়া জেলায়।

জানা গিয়েছে মিরগি পাহাড়ি গ্রাম-লাগোয়া জঙ্গলের ঝরা পাতায় প্রথমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন বাতাসের সঙ্গে সঙ্গে গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত হাহাকার পড়ে যায় গ্রামে চারিদিক থেকে আগুনের বলয় ঘিরে ধরে গ্রামটিকে। কপাল জোরে প্রাণে বাঁচেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *