বিনোদনমালদা

দক্ষিন মালদা বিজেপি যুব মোর্চার তরফে রক্তদান শিবির।

পার্থ ঝা,মালদহ:-ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে দক্ষিন মালদা বিজেপি যুব মোর্চার তরফ থেকে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রবিবার সকাল নাগাদ মালদা শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সভাপতি পার্থ সারথি ঘোষ,দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,বিজেপি যুব মোর্চা সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অনান্যরা।রক্তদান শিবিরে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক রক্তদান করেন।এবিষয়ে গৌর চন্দ্র মন্ডল বলেন,ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস উপলক্ষে পাশাপাশি জেলার রক্ত সংকট মেটাতে দক্ষিন মালদা বিজেপি যুব মোর্চার তরফে রক্তদান শিবির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *