তৃণমূল ৪০ লক্ষ ছাপ্পা মেরে রাজ্যে জয়ী হয়েছে, বিস্ফোরক বিরোধী দলনেতা।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়ায় লোকসভা ভোটের আগেই বিজেপির তৃণমূল সংঘর্ষ ঘিরে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর, নাম রথিবালা আড়ি, আজ নন্দীগ্রামে সেই বিজেপি কর্মীর বাড়িতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন৫৭ টা মামলা করেছে,পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে, ১৬ জন আইপিএস পাঠিয়েছে, তারপর ও ৮০০০ ভোটে হেরেছে , পুলিশি অত্যাচার না হলে ২০ হাজার ভোটে হারতো,যারা এই মৃত্যুর মূল আসামি তাদের কাউকে গ্রেফতার করা হাইনি,১ জনকে গ্রেফতার করেছে,তার নাম এফআইয়ার এ নেই ,আর একজনকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে,ভোট পরবর্তী হিংসা নিয়ে বলেন এই কাজ তৃণমূলের,বিজেপি পেয়েছে দুই কোটি পঁয়ত্রিশ লাখ ,তৃণমূল পেয়েছে দু কোটি সত্তর লাখ।
চল্লিশ লক্ষ ব্যবধান ,আর এই ৪০ লক্ষ্যই ছাপ্পা ভোট আছে,১০ লক্ষ ছাপ্পা আছে ডায়মন্ড হারবার এ, কেশপুরে ছাপ্পা মেরেছে ১লক্ষ ৩০ হাজার ভোট।হিংসা মামলায় দেখবেন সংখ্যালঘু নেতারা যুক্ত ,এদের ব্যবহার করছে তৃণমূল ,এদের দেখেও মমতা ব্যানার্জি,শুভেন্দু অধিকারী এদের পাশে থাকবে।


