তিস্তায় জলস্ফীতি, মাইকিং সতর্কিতকরণ তিস্তা সংলগ্ন বাসিন্দাদের
নিউজ বাংলা লাইভ : হড়পা বান তিস্তার ভয়েল গ্রাসে বিপর্যস্ত উত্তর সিকিম। ২৩ জন জাওয়ান নিখোঁজ, উত্তর সিকিমের ভয়াল রূপ দেখলে আতঙ্কিত হতেই হয়। ব্যাপকভাবে বেড়েছে তিস্তার জল, এদিন জলপাইগুড়ির অন্তর্গত পাহাড়পুরে রীতিমতো মাইকিং করে সতর্ক করা হচ্ছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে।

মাইকিং করে জানানো হয় সরকারি ঘোষণা, তিস্তার জলস্ফীতি প্লাবনের আশঙ্কা রয়েছে তাই তিস্তার নিকটবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং নিরাপদে চলে যাওয়ার কথা বলা হয়েছে।

