ডোবা থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নিউজ বাংলা লাইভ : মানিকচক;ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের নিমনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম বীরেন মন্ডল(৪৫)।বাড়ি মথুরাপুরের নিমনগর এলাকায়।ঘটনা সম্পর্কে জানা গেছে,রবিবার আনুমানিক দুপুর একটাই বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি।দীর্ঘ সময় ধরে বাড়ি না ফিরে আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজনেরা।সন্ধ্যা পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি। তবে এদিন রাত আনুমানিক নয়’টা নাগাদ স্থানীয় একটি ডোবা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।

তবে পরিবারের লোকজন অনুমান শৌচকর্ম করে ওই ডোবাতে জল ব্যবহার করতে গিয়ে সেখানেই কোন কারনবশত ডুবে মৃত্যু হয়েছে বীরনের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।

