ডি এ-র দাবীতে সরকারি কর্মচারী সংগঠনকে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট
নিউজ বাংলা টুডে ডেক্স: ডিএ-র দাবিতে সরকারি কর্মচারি সংগঠনকে নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল নির্দেশ দিয়েছেন, আগামীকাল চৌঠা মে, দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত মিছিল করা যাবে। তবে, মিছিলের রুট ঠিক করে দিয়েছে হাইকোর্ট। হাওড়া ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়ে তা যাবে বঙ্কিম সেতু, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানের দিকে।

নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বামেদের রাজ্য সরকারি কর্মচারি সংগঠন কো-অর্ডিনেশন কমিটি সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। বিচারপতি মান্থা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছেন, শহরের সভা ও মিছিল করার জন্য অনলাইন আবেদন গ্রহণের ব্যবস্থা করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে।
