পূর্ব মেদিনীপুরমহিষাদলশীর্ষ খবর

ট্রাফিক সচেতনতা এবং হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বাড়ছে পথদুর্ঘটনা। সাধারণ মানুষ থেকে গাড়ির চালকরা যাতে ট্রাফিক রুল মেনে যাতায়াত করে তার জন্য বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার ব্যবস্থাপনায় মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে ” ট্রাফিক সচেতনতা শিবির” এর আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন মহিষাদলের বিডিও যোগেশচন্দ্র মন্ডল, মহিষাদল থানার ওসি প্রলয়কুমার চন্দ্র, মহিষাদল থানার পুলিশ কর্তা চন্দন প্রসাদ, মহিষাদল থানার ট্রাফিক সার্জেন্ট শুভেন আদিত্য সহ অন্যান্যরা।

হারিয়ে যাওয়া মোবাইলগুলি মালিকদের প্রমানপত্র দেখে তাদের হাতে তুলে দেন পুলিশ কর্তারা। হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে বেজায় খুশি মোবাইল মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *