টোটো কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ওষুধের গাড়ি

নিজস্ব প্রতিনিধি, মালদা: টোটোকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার কবলে ঔষুধের গাড়ি।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের শেকপুরা মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার দুপুর নাগাদ একটি ঔষুধের গাড়ি ঔষুধ নিয়ে মালদা থেকে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মানিকচক রতুয়া রাজ্য সড়ক ধরে।মানিকচকের শেখপুরা মোড় এলাকায় হঠাৎ করে একটি টোটো গাড়িটি সামনে চলে আসে।সেই টোটোকে বাঁচাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে একটি বৈদ্যুতিক খুটিতে সজরে ধাক্কা মারে।

দূর্ঘটনাটি স্থানীয় লোকজনদের নজরে আসতেই তড়িঘড়ি গাড়ির চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় গাড়ির চালককে।ঘটনাস্থল থেকে চম্পট দেয় টোটো চালক।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।


