কোচবিহার

টিউবওয়েল এর দখলদারি নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ! আক্রান্ত ১

এলাকার সরকারি টিউবওয়েল কে কেন্দ্র করে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরকারি কল কার। তৃণমূল নাকি বিজেপির। এই নিয়ে শুরু হয়ে যায় রেষারেষি। গভীর রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতে এই খবর পেয়ে ছুটে যায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা! জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে ৯/১৮৮ নম্বর বুথে একটি সরকারিকল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী নিখিল কর্মকার এবং নির্মল বর্মনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করতে যান বিজেপি নেতা সুভাষ দাস। প্রতিবাদ করতেই বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

তৃণমূলের বুথ সভাপতি মহানন্দ বর্মন সহ তৃণমূল কর্মীরা আক্রমণ করেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তুফানগঞ্জ ১B ব্লকের সভাপতি প্রদীপ বসাক। তিনি বলেন এই সংক্রান্ত অভিযোগ সব মিথ্যা। কল নিয়ে কোন ঝামেলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *