ব্রেকিং নিউজমালদা জেলা জুড়ে ঘোষনা হয়েছে নতুন ব্লক সভাপতিদের নাম। August 26, 2022 srikrishna maiti নিজস্ব প্রতিনিধি,মালদা:-জেলা জুড়ে ঘোষনা হয়েছে নতুন ব্লক সভাপতিদের নাম।সেই হিসাবে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন দেবব্রত ঘোষ।শুক্রবার সন্ধ্যা নাগাদ নুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নবনিযুক্ত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা।এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস নবনিযুক্ত সভাপতি দেবব্রত ঘোষ,মালদা জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন,নুরপুর অঞ্চল প্রাক্তন প্রধান সেখ সুকিত,তৃণমূল নেতা সেখ রফিক সহ অনান্যরা।এদিন নবনিযুক্ত সভাপতিতে উওরিও এবং মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।এদিনের সংবর্ধনা সভা থেকে সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একসাথে চালার বার্তা দেন নবনিযুক্ত সভাপতি দেবব্রত ঘোষ।