জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জয়জয়কার।ষষ্ঠ স্থান মেদিনীপুরের কৌস্তভের!
শহর কলকাতা নয় বরং বিভিন্ন জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জয়জয়কার। বরাবর শিক্ষার দিক থেকে এগিয়ে থাকে দুই মেদিনীপুর। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও দেখা গেল বিশেষ চমক দিয়েছে পশ্চিম মেদিনীপুর। মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছেন কৌস্টভ সাহু।
কৌস্তুভ মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের ছাত্র। বরাবর ছোটবেলা থেকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই প্রতিটি পরীক্ষায় দারুন নম্বর পেয়ে পাশ করেছে কৌস্তব। প্রথমে মেধা তালিকায় থাকার কথা বিশ্বাস করতে পারেনি কৌস্তব সে জানায় ভালো রেজাল্ট করবে ভেবেছিলাম কিন্তু এত ভালো হবে ভাবিনি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই সে।
ভবিষ্যতে সে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা পড়াশোনা করতেন কৌস্তব। কৌস্তুভের বাবা এবং মা দুজনের শিক্ষকতা করেন। পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে বাবা এবং মা সাহায্য করেছেন বলে জানিয়েছেন কৌস্তুভ। এদিকে খবরটা জানার পর থেকেই কৌস্তুভের বাড়িতে যেন নেমে এসেছে অকাল খুশির বন্যা।
পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা প্রায় সেঞ্চুরি ছুঁয়েছে। কিন্তু তার মাঝেই কৌস্তুভের এই ভালো খবর বাড়তি উষ্ণতা ছড়াচ্ছে। চলছে মিষ্টিমুখ এবং আশীর্বাদের পর্ব। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় কৌস্তব। এরপরে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পাশ করে রিসার্চ এর ইচ্ছে রয়েছে তার।


