জল জীবন মিশন ও জল নল মিত্রা প্রকল্প শুরুর আগে দুর্নীতি অভিযোগ তুলে তমলুক ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির!
পূর্ব মেদিনীপুর: কেন্দ্র সরকারের জল জীবন মিশন এবং জল মিত্র প্রকল্পের ইতিমধ্যেই গ্রামের পাইপ এর কাজ শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলের অঞ্চল ভিত্তিক নিয়োগের জন্য ফরম ফিলাপ শুরু হয়েছে। বিজেপির অভিযোগ যে এই সকল ফরম ফিলাপ জন্য সাধারণ মানুষরা জমা দিতে পারছে না ।
কারণ এই প্রকল্পের তৃণমূল কংগ্রেসের মনোনীত স্বহসহায়াক দলেরদের ফরম জমা নেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ভেতর থেকে তাদের মনোনীত প্রার্থীদের এই কাজে নিযুক্ত করার পরিকল্পনা করছে।
আর সেই কারণেই আজ তমলুক ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা।


