বাঁকুড়াশীর্ষ খবর

জয়রামবাটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন,জয়রামবাটি শাখার উদ্যোগে স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল ট্রেনিং হলের আজ শুভ উদ্বোধন হল। হলটি জয়রামবাটির পাশে হুগলি জেলার পশ্চিম আনুড়ে , সেন্ট থমাস স্কুলের পাশে মিশনের উদ্যোগে নির্মিত হয় ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক মাননীয়া মধুমতি মিত্র।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটালির ডেপুটি কনসাল(কলকাতা) মাননীয়া মারিয়া ক্লডিয়া মারিনি।

এছাড়া বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন,ব্যারাকপুর এর সম্পাদক,স্বামী নিত্যরূপানন্দজী,মিশনের সহ সম্পাদক,স্বামী বেদানন্দজী প্রমুখ।এই ট্রেনিং হল ছাত্র/ছাত্রীদের জন্য বিভিন্ন ট্রেনিং,বিভিন্ন প্রতিষ্ঠানের সেমিনার,ওয়ার্কশপ,ধর্মীয় এবং সংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত হয়।

মিশনের অনুমতি সাপেক্ষে যেকোন সংস্থা এখানে সেমিনার,ওয়ার্কশপ ট্রেনিং,ধর্মীয় বা সংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে।এটা মিশনের একটা জন কল্যাণ মুখী উদ্যোগ।ইটালির ডেপুটি কনসাল, কলকাতা,মারিয়া ক্লডিয়া এই হলের উদ্বোধন করেন করেন।প্রাচ্য ও প্রাশ্চাত্যের মধ্যে আবার নতুন করে মৈত্রী বন্ধন হল।কোভিড পরিস্থিতিতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ইতালির জন্য অর্থ সাহায্য করেন বলে মারিয়া ক্লডিয়া মিশন তথা ভারতীয়দের ধন্যবাদ জানান।স্বামী বেদানন্দ মারিয়া ক্লডিয়া মারিনিকে অনুরোধ জানান ভারতের জন্য একজন দক্ষ ইটালিয়ান ফুটবল কোচ দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *