জমি বিবাদের জেরেই ছেলেকে ছুরি বাবার!
নিউজ বাংলা লাইভ : জমি বিবাদের জেরে বাবার হাতে খুন হতে হল ছেলেকে। ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের দধিয়া এলাকার ঘটনা। বতর্মানে অভিযুক্ত সহ আরও চার জনকে আটক করেছে মিলনপল্লী ফাড়িঁর পুলিশ। সেই সাথে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।স্থানীয় জানা গেছে, মৃতের নাম বিলাস মন্ডল ( ৩৫ )।

তাঁর বাবা অর্থাৎ অভিযুক্তের নাম বাসুদেব মন্ডল (৬০)। এই বিলাস বাসুদেবের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। প্রথম পক্ষের স্ত্রী মারা গেলে বাসুদেব দ্বিতীয় বিয়ে করেন। বতর্মানে দ্বিতীয় স্ত্রীর ছেলে, মেয়ে রয়েছে। আরও জানা গেছে যে, বিলাস মন্ডলের সাথে দীর্ঘদিন ধরেই তাঁর বাবা বাসুদেব মন্ডলের জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ। গতকালে সকালে এই বিবাদ হয় বাবা ছেলের মধ্যে। এরপর ফের রাতে। একসময় সেই বিবাদ পৌছে গেল চরমে। হাতাহাতির মধ্যে ছুরি দিয়ে বাসুদেব মন্ডল তার ছেলে বিলাস মন্ডলকে কোপ বসিয়ে দেন। আর তাকেই বাচাতে গিয়ে আহত হন পরিবারের আরেক সদস্য। এরপর কোনো ক্রমে রক্তাক্ত অবস্থায় বিলাস মন্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনা সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।

খবর পৌছে যায় মিলনপল্লী ফাড়ির পুলিশের কাছে। পুলিশ এসে বাসুদেব মন্ডল সহ তার দ্বিতীয় পক্ষে স্ত্রী সমেত দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের আটক করে নিয়ে যায়।

