চৈতন্যপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল।
পূর্ব মেদিনীপুর: রবিবার দুপুরে আচমকা পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
বেলা ১১ঃ৪৫ মিনিট নাগাদ আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। একটি চা ও ফলের জুসের দোকান ভষ্মিভূত হয়ে গিয়েছে। চৈতন্যপুরের আপনিকা মার্কেটের ঘটনা।
একদিন আগেই দুর্গাচক থানার সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর এবার চৈতন্যপুরে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


