Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

চিতা বাঘের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

নিউজ বাংলা লাইভ : মালবাজার: চিতা বাঘের দেহ উদ্ধারকে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাল শহরের পাশে টুনবাড়ি চা বাগানে। বাগানের ১১/১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটিতে পচন ধরেছিল। এলাকাটিতে মাল শহরের অনেক বাসিন্দারাও প্রাতঃভ্রমন করতে যান।আর এই খবর চাউর হতে চিতা বাঘের দেহ দেখতে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা ঘটনারস্থলে পৌঁছে যান।

চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন বনদপ্তরের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *