চারণ কবির স্মরণে বিষ্ণুপুরে পোড়া মাটির মেলা।
বাঁকুড়া: পোড়ামাটির জন্য বিখ্যাত বিষ্ণুপুর। বাঁকুড়ার চিরাচরিত শিল্প গুলির মধ্যে একটি হল পোড়ামাটি বা টেরাকোটার শিল্প। বিষ্ণুপুরের পোড়ামাটির হাট জগৎ বিখ্যাত। আর সেখানেই শুরু হল চারণ কবি বৈদ্যনাথ মেলা। দুইদিন ধরে চলবে এই মেলা। বাঁকুড়ার বিষ্ণুপুরের বীর সন্তান চারণ কবি বৈদ্যনাথ ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তার শিল্পের প্রতি ছিল ভালোবাসা এবং আকর্ষণ। আর প্রকৃতি থেকে শিক্ষা নিয়েই একের পর এক কবিতা রচনা করেছেন তিনি। আজ আর তিনি নেই কিন্তু তার স্মৃতি উজ্জীবিত রেখেছে বর্তমান প্রজন্ম। কবি স্মৃতিচারণায় গত বছর থেকে মন্দির নগরী শহরের পোড়ামাটির হাটে মন্দিরের কোলে শুরু হয়েছে চারণ কবি বৈদ্যনাথের মেলা। এবার এই মেলার দ্বিতীয় তম বছরে পদার্পণ।
মেলাতে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে বিষ্ণুপুরবাসীর। দুই দিন ধরে চলবে এই মেলা মেলায় রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো নানান চমক। এই দিন এই মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রামানন্দ কলেজের প্রিন্সিপাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই মেলার তাৎপর্য কি। কেন অন্যসব মেলা থেকে আলাদা এই মেলা তা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিরা। এই মেলার শ্রীবৃদ্ধি আরও উত্তরোত্তর কামনা করেন তারা। মেলায় প্রথম দিনেই কয়েক হাজার মানুষের ঢল নেমেছিল। কয়েকশো স্টল বসেছিল এই মেলায়।


