ঘূর্ণিঝড়ের দাপট কোনোরকমে কাটিয়ে উঠতে না উঠতেই গজরাজের অত্যাচারে অতিষ্ট কৃষকমহল।

নিজস্ব প্রতিনিধি ,কেশিয়াড়ী,শান্তনু রায়-:: ঘূর্ণিঝড়ের দাপট কোনোরকমে কাটিয়ে উঠতে না উঠতেই গজরাজের অত্যাচারে অতিষ্ট কৃষকমহল।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির নছিপুর ও বাঘাস্তি বিস্তির্ন এলাকা জুড়ে ব্যাপক পরিমানে চাষ হয়েছে সরষে,আখ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সব্জীর। চলতি বছরে এমনিতেই প্রকৃতির খামখেয়ালিপনা আর ঘূর্ণিঝড়ের দাপটে মাথায় হাত চাষীদের। বছর শেষে সোনালী ফসল মাঠে মারা গেছে। সেই ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই বুনো হাতি দাপট দেখাতে শুরু করেছে হরিপুরা, ঝাড়েশ্বরপুর এলাকার মাঠে। ক্ষেতের আখ,সরিষা সহ বিভিন্ন রকমের সব্জি পায়ে মাড়িয়ে নষ্ট করায় চাষিদের দুর্দশা আরো সঙ্গীন।

একদিকে সার ওষধের দাম অন্যদিকে বীজের দাম সবই দাম ঊর্ধ্বমুখী। কেউ ব্যাংক থেকে লোন নিয়ে কেউবা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনরকমে চাষ করেছিলেন। কিন্তু ২৫-৩০টি হাতির পালের অত্যাচারে দিশেহারা চাষিরা। এই পালের মধ্যে আবার কয়েকটা বাচ্চা হাতিও রয়েছে। এলাকার মানুষজন হাতিগুলোকে এই এলাকা থেকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ বনদপ্তরকে জানিয়েও কোনোরকম লাভ হয় নি।ইতিমধ্যে হাতির পালকে না তাড়ালে আরও ব্যাপক ক্ষতির সস্মুখীন হতে হবে বলে জানান এলাকাবাসীরা। তারা চাইছেন কোন ভাবে এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে।

