গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ! আত্মহত্যার কারণ অজানা পরিবারেও

নিজস্ব প্রতিনিধি, মালদা: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ পুরাতন মালদা থানার সদরঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আত্মঘাতী ওই গৃহবধূর নাম পায়েল মন্ডল বয়স ৪৫। এদিন রাতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজনেরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।


