গাজলের বিদ্যুৎ পাওয়ার হাউস এলাকায় ভয়াবহ আগুন! ভস্মীভূত একাধিক দোকান
নিউজ বাংলা লাইভ: গাজোলের বৈদ্যুতিক পাওয়ার হাউজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান।

আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ।পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।কতগুলি দোকান না পুড়ে ছাই হয়েছে সেই হিসাব মেলেনি।ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন আনা হয়।

নিয়ে আসা হয় জলের ট্যাঙ্কার। এছাড়াও ঘটনাস্থলে আসে সিভিল ডিফেন্সের কর্মীরা। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় নেভানো হয় আগুন। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বৈদ্যুতিক পরিষেবা।

