গতকাল থেকে নিখোঁজ এক শিশুর দেহ মিললো হাওড়ার টিকিয়াপাড়া

নিজস্ব প্রতিনিধি,এলাকায়।শেখ সাহিল নামে বছর চারেকের ওই শিশু ডোমজুর বাঁকরা এলাকায় থাকতো।গতকাল বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না।তার ছবি দিয়ে সন্ধান চাই বলে পোস্টার তৈরি করা হয়। বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে দেবার আগেই দুপুর বারোটা নাগাদ আসে মর্মান্তিক সংবাদ।তার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার হয়।

।এখানে একটি নির্মিয়মান বহুতলের আন্ডারগ্রাউন্ড রিজারভারের জলে সাহিলের দেহ ভাসতে দেখা যায়।খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।এলাকার মানুষের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন।বাড়ি থেকে এতদুরে কিভাবে সাহিল এসেছিলো তা কেউই বুঝে উঠতে পারছেন না।তাদের অনুমান অপহরন করে খুন করা হয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে।সাহিলের বাবা পেশায় রাজমিস্ত্রি।মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন।সেকারনে বাঁকরা এলাকায় দিদার বাড়িতে মাঝেমধ্যে থাকত সাহিল।গতকাল দিদার বাড়িতেই এসেছিলো।
হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট নিউজ বাংলা টুডে

