খালপাড়ে থেকে মহিলার রক্তা*ক্ত দেহ উদ্ধার।
কলকাতা: যখন নারী সুরক্ষা এবং নারীর নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যবাসী। ঠিক সেই সময় আবারও উদ্ধার মহিলার মৃতদেহ। এবারেও ঘটনার স্থল শহর কলকাতা। কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত ১০৮ নম্বর ওয়ার্ডের নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকার খালপাড়ে পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
মৃতদেহের চারপাশে ভেসে যাচ্ছে রক্ত। দেখামাত্রই খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মহিলা এলাকার কেউ নন। কিন্তু কোথা থেকে এলো এই মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ মেরে ওই মহিলাকে ফেলে রেখে গিয়েছেন রাস্তার ধারে। মহিলার উপর কোনরকম শারীরিক নির্যাতন হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে পুলিশ।
ইএম বাইপাস থেকে নোনাডাঙ্গার চীনা মন্দিরের দিকে যে রাস্তা গিয়েছে সেখানেই ঝোপের মধ্যে দেহটি পড়েছিল বলে জানা যায়। এদিকে এলাকাবাসীদের আরো অভিযোগ, এই এলাকায় রাতে থাকে না কোনরকম আলো। দুষ্কৃতীদের আখরায় পরিণত হয়েছে এই এলাক। অনেকবার এখানে বহু লাশ ফেলে যাওয়া হয়েছে।


