উত্তর ২৪ পরগনা

খবরই সংগ্রহের কাজে সাংবাদিকদের বাধা, কাঠগোড়ায় রোগীর পরিজন!

উত্তর ২৪ পরগনা: এবার খবরই সংগ্রহের কাজে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠলো, কাঠগোড়ায় রোগীর পরিজন। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা হাসপাতালে। শনিবার দুপুরে এক আগুনে পুড়ে যাওয়া রোগীকে নিয়ে আসা হয় , সেই খবরই সংগ্রহ করতে যায় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রথমে তাদেরকে ছবি করতে বাধা দেওয়া হয় পরবর্তীতে কেড়ে নেওয়া হয় ফোন। সূত্রের খবর, আহত মহিলার নাম টিংকু দাস বয়স ৩৪ বাড়ি হাবরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে , পরিবারের লোকের বক্তব্য সে শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরে পুজো দিতে গিয়ে আগুনে পুড়ে যায়, তার হাত সহ শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তবে শিব মন্দিরে এত লোক থাকা সত্ত্বেও কিভাবে এভাবে আগুনে পুড়ে যায় বা প্রত্যেক মহিলার কাছে আর জল থাকা সত্ত্বেও এতটা কিভাবে পুড়ে যায় তা নিয়ে প্রশ্ন তুললে কোন সদউত্তর মেলেনি! এ প্রসঙ্গে হাবরা পৌরসভার চেয়ারম্যান তথা হাবরা রাজ্য সাধারণ হসপিটাল এর রোগী কল্যাণ সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র সাহা জানান যদি কেউ সংবাদমাধ্যমকে খবর করতে বাধা দেয় তবে তা একেবারেই কাম্য নয় সংবাদ মাধ্যম যা করেছে ঠিক করেছে তারা তাদের কাজ করবে বিষয়টি আমি খতিয়ে দেখব।পরিবারের লোকজন সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়ায় উঠছে একাধিক প্রশ্ন!তবে মহিলার শারীরিক পরিস্হিতির অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি হাবরা থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *