কোলাঘাটের রাস্তাঘাট বেহাল দশা! এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নিউজ বাংলা লাইভ : মৎস্য মন্ত্রীর বাড়ি কোলাঘাট শহরে।অথচ কোলাঘাটের রাস্তাঘাট একেবারে বেহাল দশা।আর এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে কোলাঘাটে বিক্ষোভ মিছিল ও রাস্তায় মাছ ছেড়ে প্রতীকি অবরোধ করলো ডি ওয়াই এফ আই।

এদিন কোলাঘাট বিবেকানন্দ মোড় থেকে মিছিল শুরু হয়।এরপর কোলাঘাট শরৎ সেতুর কাছে রাস্তায় মাছ প্রতীকি অবরোধ করে।পরে কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষন।পাশাপাশি এদিন পূর্ব মেদিনীপুর সফরে জনজোয়ার কর্মসূচীতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন গোব্যাক বলেও তাদের দোকান বিক্ষোভ দেখানো হয়।

এদিন নেতৃত্ব দেন পূর্ব পাঁশকুড়ার প্রাক্তণ বিধায়ক সেক ইব্রাহিম আলি।

