পশ্চিম মেদিনীপুরবিনোদন

কেশিয়াড়ীর কানপুর ফুটবল ময়দানে শুরু হল ফুটবল লিগ 2022।

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-স্বাভাবিক ছন্দে ফিরেছে সবকিছুই। ফিরেছে খেলার মাঠও। ফুটবলের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ফুটবল লিগ ২০২২ এর শুভ সূচনা হল কেশিয়াড়ী ব্লকের কানপুর ফুটবল ময়দানে। কানপুর আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্বর্গীয় কালীচরণ গুড়িয়া স্মৃতি কাপে মোট ১০ টিমের খেলা শুরু হয় বৃহস্পতিবার। খেলা চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। কানপুর ফুটবল মাঠে কানায় কানায় ভর্তি ছিল দর্শক। খড়িকামাথানি ও কান্দ্রামারী দলের খেলায় এদিন টানটান উত্তেজনা ছিল। সময়সূচী অনুযায়ী লিগ খেলা চলবে। প্রথম দিন খড়িকামাথানি ৪- ১ গোলে কান্দ্রামারী অমল ফুটবলকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *